Breaking News

হারিয়ে যাওয়া কিশোর বেলা

——————————————
বদরুল বোরহান

——————————————

মেঘে মেঘে গড়িয়ে বেলা
অনেক হলো যেই,
চমকে দেখি হঠাৎ আমার
কিশোর বেলা নেই।

কোথায় গেলো কিশোর বেলা?
হারিয়ে ফেলি খেই,
হাঁতড়ে খুঁজি বুকের জমিন
কিশোর বেলাকেই।

হেথায় খুঁজি, হোথায় খুঁজি
কোত্থাও তো নেই,
সবটুকু সুখ লুকিয়ে আছে
কিশোর বেলাতেই।

কেউ যদি দেয় ফিরিয়ে আমার
কিশোর বেলাকেই,
বিনিময়ে আমার সকল
তাকেই দিয়ে দেই।
**********************

About admin

Check Also

‘জাপানে বাংলা সংবাদপত্রের ইতিহাস সংরক্ষণে ব্যতিক্রমী আয়োজন’

জাপান বাংলা প্রেসের নতুন সংখ্যা উন্মোচন, দুর্লভ পত্রিকা প্রদর্শনী ও সম্পাদক সম্মাননা টোকিও, ২৭ সেপ্টেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *