যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াও শনাক্তের সংখ্যা বাড়ছে। দেশ দুইটির একাধিক শহরে কড়াকড়ি আরোপ হয়েছে।
এর মধ্যে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে গেল। এক সপ্তাহ পার না হতেই আরও এক লাখ ছুঁয়ে ফেলল মৃতের সংখ্যা। তবে আশার কথা হলো, এর মধ্যে কয়েকটি দেশে টিকা প্রয়োগ শুরু হয়ে গেছে।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় সোমবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বিশ্বজুড়ে ১৭ লাখ ৬৭৯ জন মারা গেছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত কোটি ৭২ লাখের বেশি। এর মধ্যে সুস্থের সংখ্যা ৫ কোটি ৪১ লাখ ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৭ হাজার ৯৭৯ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৬ হাজারের বেশি।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক কোটি ৮২ লাখ ৬৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২৪ হাজারের বেশি।
মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৭২ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম