অবসর ভেঙে আবার জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে দুটি ম্যাচের আর্জেন্টিনা দলে বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডকে রেখেছেন নতুন কোচ এদগার্দো বাউসা। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে মেসি জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত জানানোর পর আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেন বাউসা।
গত জুনের শেষ সপ্তাহে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তার কদিন পর কোচের পদ থেকে পদত্যাগ করেন জেরার্দো মার্তিনো। দায়িত্ব পেয়েই বাউসা জানিয়েছিলেন, সময়ের সেরা তারকা মেসিকে ফেরানোই তার প্রথম লক্ষ্য। গত বুধবার বার্সেলোনায় গিয়ে মেসির সঙ্গে কথাও বলেন তিনি। এর পরই মেসি তার সিদ্ধান্ত বদলান।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম