মিজুমাকি, ফুকুওকা এলাকার পুলিশ সোমবার এক অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় একজন ৫২ বছর বয়সী মহিলাকে পায় । ময়নাতদন্তের ফলাফল অনুযায়ী পুলিশ জানায় মহিলাকে শ্বাসরোধ করা হয়েছিল।কিয়োডো নিউজ জানিয়েছে, সুগুমি সুজি একজন পার্টটাইম কর্মী, যিনি একা থাকেন। গত শুক্রবার বিকেলে তাকে সর্বশেষ কর্মস্থল থেকে বের হতে দেখা যায়।বিকেল সাড়ে ৪টার দিকে সুজির কর্মস্থল থেকে পুলিশকে জানানো হয়। পুলিশ রাত সাড়ে ৮ টার দিকে সুজির অ্যাপার্টমেন্টে যায় এবং তার লাশ পাওয়া যায় ।পুলিশের মতে, অ্যাপার্টমেন্টটি ভাংচুর করা হয়েছেছিল । ড্রয়ার খোলা এবং জিনিসপত্র সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছেছিল। তাছাড়া দরজাও খোলা ছিল। পুলিশ ময়নাতদন্তের ফলাফল অনুযায়ী জানায় যে তার মৃতদেহ পাওয়া যাওয়ার প্রায় দুই থেকে তিন দিন আগে সুজির মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তে তার পা-হাত বাঁধার চিহ্ন দেখা গেছে।তার প্রতিবেশীরা এবং কাজের সহকর্মীরা বলেছেন যে সুজি কারও সাথে কোনও সমস্যা ছিলো না।
সূত্র: japantoday
ছবি সূত্র : bnn
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম