Breaking News

কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালক হতে পারেন রণবীর কাপুর

শুরু হতে চলেছে ছোটপর্দার জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতি। ২০০০ সালে স্টার প্লাসে যখন প্রথম এই শো শুরু হয়, তখন এই শো শুধু ছোটপর্দারই আমুল পরিবর্তন আনেনি, বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনেরও কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল এই শো। বিগ বি হয়ে যান এই গেম শো-র মুখ। কেবিসি যখন চলত, সেসময় ছোটপর্দার সব শো, সিরিয়ালের মধ্যে সবচেয়ে বেশি টিআরপি টানত এই শো।

কেবিসি ফের শুরু হতে চলেছে ছোটপর্দায়। তবে এবার শোয়ের সঞ্চালক হিসেবে হয়তো আর বিগ বিকে দেখা যাবে না। বিগ বি-র জায়গায় আসছেন রণবীর কাপুর। তবে রণবীরই যে সঞ্চালক হচ্ছেন সে ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

আগে অবশ্য আর একবার শোয়ের হোস্ট পরিবর্তন করা হয়েছিল। কেবিসি-র সিজন থ্রিতে সঞ্চালক হয়েছিলেন শাহরুখ খান। তবে রণবীর যদি সত্যিই কেবেসি-র পরবর্তী সিজন হোস্ট করেন, তাহলে সেটা বিগ বি-র ভক্তদের কাছে বড় ধাক্কার বিষয় হবে।

About admin

Check Also

‘জাপানে বাংলা সংবাদপত্রের ইতিহাস সংরক্ষণে ব্যতিক্রমী আয়োজন’

জাপান বাংলা প্রেসের নতুন সংখ্যা উন্মোচন, দুর্লভ পত্রিকা প্রদর্শনী ও সম্পাদক সম্মাননা টোকিও, ২৭ সেপ্টেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *