Breaking News

ঘরেই তৈরি করুন ফুচকা

বিকেলের নাস্তা অথবা বন্ধুদের সঙ্গে আড্ডায় ফুচকা আমাদের দেশে খুবই জনপ্রিয়। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন মচমচে ফুচকা।

উপকরণ : আধা কাপ ময়দা। দেড়কাপ সুজি। আধা চা-চামচ লবণ। বেকিং পাউডার আধা চা-চামচ। ৯ থেকে ১০ টেবিল-চামচ পানি। চাইলে কালিজিরাও খামিরের সঙ্গে দিতে পারেন, তবে সামান্য।

পদ্ধতি : ময়দা, সুজি, লবণ আর বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে খামির তৈরি করুন। খামিরটা ভেজা টিস্যু দিয়ে ১০ মিনিট ঢেকে রেখে দিন। খেয়াল রাখবেন খামির যেন নরম না হয়। কারণ খামির শক্ত হলে ফুচকা বেশি মচমচে হবে।

এখন রুটির মতো বেলে নিন খামিরটা। তারপর রুটি থেকে গোল কিছু দিয়ে ফুচকার আকারে ছোট ছোট করে কেটে নিন। সেগুলো ডুবো তেলে অল্প আঁচে ভেজে ফেলুন৷ আস্তে আস্তে ভাজলে ফুচকা পরে নরম হবে না৷ তাই সময় নিয়ে আঁচ ঠিক রেখে ভেজে তুলুন।

ফুচকা বানিয়ে অনেকদিন পর্যন্ত বায়ুনিরোধক বাক্স কিংবা টিনে ভরে রেখে দিতে পারেন।

তথ্যসূত্র: ইন্টারনেট

About admin

Check Also

‘জাপানে বাংলা সংবাদপত্রের ইতিহাস সংরক্ষণে ব্যতিক্রমী আয়োজন’

জাপান বাংলা প্রেসের নতুন সংখ্যা উন্মোচন, দুর্লভ পত্রিকা প্রদর্শনী ও সম্পাদক সম্মাননা টোকিও, ২৭ সেপ্টেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *