সমাপ্ত ফলাফল, তৃপ্তি সাধন জীবন
যোগ-বিয়োগের দাঁড়িপাল্লা, উপহার নিয়মে
ছিদ্রপথে আগত সংখ্যার অমূল্য গুণন
স্বর্গকন্যার হাতে সংখ্যার ওজন।
সমান মাপকাঠির কম্পিত আশ্বাস
সন্ধানের যোগ থাকে প্রকাশিত অবস্থায়
প্রেমের নদীর মিলনস্থল, বিয়োগের স্রোতধারা
যোগ-বিয়োগে অবস্থিত মূর্তি শরীরে।
কঠিন পদক্ষেপের আবরণে দীর্ঘ যৌবনকাল
যোগ-বিয়োগের লাবন্য হারালে, মেঘ গর্জন
দক্ষিনাপথ উন্মুক্ত থাক, যোগের সিদ্ধান্তের আশায়
বিয়োগ জানে পরাজয় সংঘটিত কোথায়?
শরীর দমে গেলে প্রেম যুদ্ধকৌশল
উপহার গৃহীত শ্বাস, আকষ্মিক প্রবল ধাক্কায়
দেহ প্রস্তুত হবে সর্বদা তোমার আবরণে
যোগ-বিয়োগের ধারা বয়ে যাবে পরীক্ষাগারে
যোগফলের আবেদন থাকবে বিচারের আদালতে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম