অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি শপিংমলের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানের যাত্রীদের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।
ভাড়া করা হালকা বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন। ইসেনডোন বিমান বন্দরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এ তথ্য অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে জানিয়েছে ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ মন্ত্রী লিসা নেভিল। মিসেস নেভিল আরো জানান, বিমান আরোহীরা কাছের বাস স্ট্রেইটে তাসমানিয়া কিংস দ্বীপ ভ্রমণে যাচ্ছিল।
তাৎক্ষণিকভাবে পুলিশ হতাহতের কোনো সংখ্যা জানাতে পারেনি। তবে শপিংমলটির একজন দোকানি জানান, বিমানটি শপিংমলের পেছনের অংশের একটি গুদামে বিধ্বস হওয়ায় তাদের কোনো লোকের ক্ষতি হয়নি।
সূত্র : বিবিসি।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম