অনলাইন ডেস্ক: আমি তুমি তুমি আমি শিরোনামের একটি ধারবাহিক নাটকে অভিনয় করলেন কুসুম শিকদার। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটিতে তার বিপরীতে রয়েছেন সাজু খাদেম। উত্তরার বিভিন্ন লোকেশনে গত ১৬ মে থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে তার অভিনীত চরিত্রের নাম শ্রাবণী। কুসুম ও সাজু ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন আব্দুল কাদের, মুনিরা মিঠু, ডায়না, ওয়াসিম খান, তাসনুভা তিশা প্রমুখ।
এজাজ মুন্নার নাটকে প্রথমবারের মতো অভিনয় করছেন কুসুম শিকদার। এ প্রসঙ্গে কুসুম বলেন, ‘এজাজ মুন্না ভাইয়ের নাটকে প্রথমবারের মতো কাজ করছি। উনার মতো গুণী নির্মাতার সঙ্গে কাজ করার অনেক সুবিধা। সবকিছুই পরিকল্পনা মাফিক হয়। তাছাড়া গল্পটিও বেশ চমৎকার। যা সহজেই দর্শকদের আকর্ষণ করবে।’ ধারাবাহিকটি আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম