Breaking News

বামন শাহরুখের নায়িকা হলেন ক্যাটরিনা কাইফ

আনন্দ এল.রাই’য়ের নতুন ছবিতে বামন চরিত্রে দেখা যাবে শাহরুখকে- এ খবর শোনা গিয়েছিলো আগেই। তবে প্রথমবারের মতো বামন চরিত্রে অভিনয় করা শাহরুখের নায়িকা হিসেবে শোনা গিয়েছিলো আলিয়া ভাটের নাম। এবারে জানা গেলো আলিয়া নয় শাহরুখের নতুন ছবির নায়িকা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি মুম্বাইতে শুরু হয়েছে শাহরুখের নতুন ছবির কাজ। মুম্বাইয়ে সেট বানিয়ে চলছে শুট্যিংয়ের কাজ। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এ ছবির দৃশ্যধারণের কিছু ছবি। ছবিতে মীরাটের ঘন্টা-ঘর সহ বেশ কিছু বিখ্যাত স্থানের সেটে সাদা রঙের ছোট পোশাকে দেখা গেছে শাহরুখকে!

সম্প্রতি টুইটপোস্টে একটি ছবি প্রকাশ করেছেন শাহরুখ খান। মেরুন রঙের স্ট্রাইপ শার্টে এলোমেলো চুলের এ ছবির সঙ্গে তিনি লিখেছেন, “গরম, পরিশ্রম ও আনন্দের মধ্যে দিয়ে সময় পার করছি আনন্দ এল.রাই’য়ের ছবির সেটে।” রোমান্টিক হিরো’র ইমেজ ভেঙে প্রথমবারের মতো বামন চরিত্রে দেখা যাবে কিং খানকে। শাহরুখ ভক্তদের জন্য এ এক দারুণ খবর বৈকি! সামনেই আনুশকা শর্মার বিপরীতে ইমতিয়াজ আলীর নতুন ছবিতে দেখা যাবে তাকে।

About admin

Check Also

‘জাপানে বাংলা সংবাদপত্রের ইতিহাস সংরক্ষণে ব্যতিক্রমী আয়োজন’

জাপান বাংলা প্রেসের নতুন সংখ্যা উন্মোচন, দুর্লভ পত্রিকা প্রদর্শনী ও সম্পাদক সম্মাননা টোকিও, ২৭ সেপ্টেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *