বলিউডে তিনি আসছেন কি আসছেন না সেটা নিয়ে ধাঁধা আপাতত কাটছে না। কারণ বলিউড অভিষেক নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি প্রভাস। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ, প্রভাস পরিচালক এসএস রাজামৌলি ও করণ জোহরের সাথে বলিউডে বড় করে অভিষেক করছেন। তবে প্রভাস এ নিয়ে বলেন, ‘আপাতত এ নিয়ে কোন পরিকল্পনা নেই। তবে রাজামৌলি ও করণ জোহর তো আমার নিজের পরিচিত জায়গা। তাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করাতে সেটা আমার হোম গ্রাউন্ড।’
তবে সবসময় একনিষ্ঠভাবে কাজ করার জন্য বিখ্যাত প্রভাস। তিনি জানান তার সম্পূর্ণ মনোযোগ এখন ‘সাহু’র দিকে। বাহুবলী সিরিজের জন্য প্রভাস পাঁচ বছর সময় দিয়েছিলেন এবং সে সময় অসংখ্য ছবি ও বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিয়েছিলেন। ‘সাহু’তে তার চরিত্রটা কি সেটা নিয়ে বলতে গিয়ে প্রভাস বলেন, ‘সাহুতে আমার চরিত্র বাহুবলীর সম্পূর্ণ বিপরীত। এজন্য সেটা নিয়ে আমি খুবই আগ্রহ নিয়ে আছি। ছবিটিতে আমার চরিত্র কেমন সেটা নিয়ে এত আগে বলা ঠিক হবে না। তবে এটা বলতে পারি সেখানে একটি সেরা টিম কাজ করে যাচ্ছে।’
২০১৮ এর মাঝামঝিতে ‘সাহু’ মুক্তি পেতে পারে বলে আশা করা হচ্ছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম