গেল শনিবার জাপানের সাইতামার গামো এলাকার বায়তুল আমান মসজিদে মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি, জাপান এর উদ্যোগে প্রয়াত জাপান প্রবাসী মরহুম মনিরুল ইসলাম উরফে কর্নেল এর বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এশা নামাজের পরে বায়তুল আমান মসজিদের ঈমাম জনাব সাবের সাহেব কর্নেল এর আকস্মিক অসুস্থতা ও তার অকাল প্রয়াণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এর পর মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি জাপানের সভাপতি বাদল চাকলাদার মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সংক্ষিপ্ত আলোচনা করে।




দোয়া ও মনোজাত পরে উপস্থিত মুসল্লিদের রাতের খাবার ও বিশেষ তবারক পরিবেশন করা হয়। মাহফিলে গামো মসজিদের মুসুল্লিগণ সহ টোকিও’র বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো বলে নিহন বাংলা জাপান কর্নেল এর ঘনিষ্ঠ বন্ধু মোল্লা দেলোয়ার। মিলাদ আয়োজন, তবারক পরিবেষণ সহ সার্বিক তত্বাবধানে ছিলেন বাদল চাকলাদার, নাজমুল ইসলাম রতন, সাদ্দাম হোসাইন, শেখ রনি, নূর খান রনি প্রমুখ
তথ্য সূত্র ও ছবি: মোল্লা দেলোয়ার হোসাইন
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম