আজ ১২ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলাম সারাদেশে হরতাল পালনের ডাক দিয়েছিলো। দোকান-পাট, বাজার, শপিংমল পুরোদমে চললেও রাস্তায় গাড়ির সংখ্যা কিছুটা কম ছিলো ফলে যানজটের নগরী ঢাকায় যানজট অনেকটাই কমছিলো। কোথাও কোনো পিকেটিং হয় নি। হরতালকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। একেবারেই ঢিলেঢালাভাবে এই হরতাল পালিত হয়।
জামায়াতের ডাকা আজকের হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি।
জামায়াতের কেন্দ্রীয় আমির ও সেক্রেটারি জেনারেলকে গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল ডাকে সংগঠনটি।
এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি’র সমালোচনা করে বলেন, জামায়াতের হরতালে সমর্থন প্রমাণ করে বিএনপি যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা করছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম