স্পাের্টস ডেস্ক: পর্তুগালের বিপক্ষে ছোট ব্যবধানের জয় দিয়ে ইউরো প্রস্তুতি শেষ করলো ইংল্যান্ড। ওয়েম্বলিতে বৃহস্পতিবার রাতে ১-০ গোলের জয় পেয়েছে তারা। ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র ৪ মিনিট আগে রাহিম স্টার্লিংয়ের পাস থেকে ক্রিস স্মলিং ম্যাচের একমাত্র গোলটি করে ইংল্যান্ডকে জয় এনে দেন। প্রতিপক্ষ পর্তুগাল ১০ জনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত ঘাম ঝরিয়েই জিততে হয়েছে রয় হজসনের দলকে।
পর্তুগিজদের বিপক্ষে ইংল্যান্ডের আগের পাঁচটি ম্যাচই ড্র হয়েছিল। বৃহস্পতিবারের আগে ইংলিশরা তুরস্ক ও অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। অন্যদিকে আগের ম্যাচে নরওয়েকে ৩-০ গোলে গুড়িয়ে দেয়া পর্তুগাল ইংলিশদের বিপক্ষে পুরো ম্যাচে ভালো কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম