কাল ফিরে আসবো,
আজ যাই,
কাল ভালবাসবো,
আজ নয়।
আজ ছেড়ে বাষ্প,
বুদ্ধিতে দিয়ে দম,
ইচ্ছে মতন ভাসবো,
বোঝনা!
কাল ফিরে আসবো,
আজ যাই,
কাল ভালবাসবো,
আজ নয়।
ডেকো না।
ভোরে নতুন সূর্য উঠুক,
নতুন তারিখ টারিখ আসুক ,
ছেড়ে দেব সব একদম,
কেঁদোনা।
কাল ফিরে আসবো,
আজ যাই,
কাল ভালবাসবো,
আজ নয়।
ডেকো না।
তোমায় ছুঁয়ে বলতে পারি ,
তোমার জন্য মরতে পারি,
দেখ তুমি ছেড়ে দেব ঠিক,
যত বদ অভ্যাস।
ভেবোনা।
কাল ফিরে আসবো,
আজ যাই,
কাল ভালবাসবো,
আজ নয়।
ডেকোনা।
(লাল নীল প্রতিশ্রুতি —০৬০৩২০১৮ নিশী আরাই)
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম