আজ ১৮ ই মার্চ ২০১৮ রবিবার, বেলা ১ টায় খুলনা প্রেস ক্লাব লাউঞ্জে গ্লোবাল খুলনার আয়োজনে, সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের সহ: অধ্যাপক ডা: শাহীদুর রহমান শাহীন সম্পাদিত লিটল ম্যাগাজিন ‘‘মৃন্ময়’’ এবং তার রচিত ‘‘নৈশব্দ অশ্র“মালা’’ বইয়ের মোড়ক উম্মোচন করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বই দুটির লেখক ও প্রকাশক ডা: শাহীদুর রহমান শাহীন, গ্লোবাল খুলনার আহবায়ক ও জাপান থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা নিহন বাংলার উপদেষ্টা সম্পাদক শাহ মামুনুর রহমান তুহিন। প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন যথাক্রমে প্রেস ক্লাব সাধারন সম্পাদক মল্লিক সুধাংশু, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্ট,ু সাবেক সভাপতি এ কে হিরু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, মেট্্েরাপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আনিসুজ্জামান, সাবেক প্রেস ক্লাব সম্পাদক সুবির কুমার রায়, কাজী শামিম আহম্মেদ, কৌশিক দে প্রমুখ। উল্লেখ্য যে, উক্ত লিটল ম্যাগাজিন ‘‘মৃন্ময়’’ তে গ্লোবাল খুলনার একটি লেখাও ছাপা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি
শাহ মামুনুর রহমান তুহিন
আহবায়ক, গ্লোবাল খুলনা
ও
উপদেষ্টা সম্পাদক,
জাপান থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা নিহন বাংলা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম
