বলিউডে সালমান খান এবং অরিজিত সিংহের বিরোধ নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। সালমান নাকি চটেছেন অরিজিতের উপর! আর সেই কারণেই ‘সুলতান’ থেকে অরিজিতের গান বাদ দিয়েছেন তিনি। এ নিয়ে অরিজিত ফেসবুকে সালমান ওরফে সল্লুর কাছে ক্ষমাও চেয়েছেন সম্প্রতি সুলতানের প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন সালমান। অরিজিত প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে সল্লু বলেন, ‘সেটা আবার কে!’ তাকে ফের প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ও সেই গায়কের কথা বলছেন!’ কিছুক্ষণ পরে অবশ্য গায়ককে ‘চিনতে’ পারেন সালমান। অরিজিতের গাওয়া ‘জগ ঘুমেয়া’ গানটি বাদ পড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক ছবিতেই একাধিক গায়ক গান গেয়ে থাকেন। কোন গায়কের গাওয়া কোন গানটি ছবির জন্য সেরা হবে তা ঠিক করেন ছবির পরিচালক এবং প্রযোজক। ছবিতে আমার ভয়েস ট্র্যাকও বাদ গিয়েছে। এতে মন খারাপ করার বা কষ্ট পাওয়ার কী আছে?’
এর আগে সালমানের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অরিজিত। তবে দীর্ঘ পোস্টটি পরে মুছে দেন তিনি। ২০১৪ সালে স্টার গ্লিটজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সালমান খানকে সবার সামনে অপমান করেন অরিজিত। সেখানে তার ‘তুম হি হো’ গানটি নিয়ে একটু মজা করেন সালমান। জবাবে অরিজিত বলেন, সালমান ও রীতেশের উপস্থাপনায় তার ঘুম পেয়েছে। এরপরেই একাধিক মাধ্যমে অরিজিত নিজের ব্যবহারের জন্য ক্ষমা চাইলেও ব্যাপারটি পাত্তা দেননি সালমান।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম