জম্মু ও কাশ্মিরে পাকিস্তানের সঙ্গে সীমান্তরেখা লাইন অব কন্ট্রোল অতিক্রম করে দেশটিতে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে এই হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবর এনডিটিভির।
এনডিটিভি জানিয়েছে, সীমান্ত পেরিয়ে জম্মু ও কাশ্মিরের পাকিস্তান অংশে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী।
জানা গেছে, ১২টি মিরাজ যুদ্ধ বিমান দিয়ে এই হামলা অভিযান চালানো হয়েছে। হামলায় সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে মোট ১ হাজার কেজি বোমা ফেলেছে ভারতীয় বাহিনী।
পাক-সামরিক বাহিনীর বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন ভারতীয় বিমান বাহিনীর হামলার সত্যতা নিশ্চিত করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর-জেনারেল আসিফ ঘাফুর বলেন, লাইন অব কন্ট্রোল লঙ্ঘন করে মুজাফফরবাদ সেক্টর দিয়ে ভারতীয় সামরিক বিমান পাকিস্তানে প্রবেশ করেছে। মঙ্গলবার নিজের টুইটার একাউন্টে এ কথা জানান তিনি।
এদিকে, এ বিষয়ে দিল্লি থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, পাক সেনারা কার্যকরভাবে হামলার জবাব দিয়েছে। হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ডন অনুসারে, খাইবার-পাখতুনখাওয়ার বালাকত শহরে ‘পেলোড’ ফেলে গেছে ভারতীয় বাহিনী। চালানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসের ১৪ তারিখ জম্মু ও কাশ্মীরে মোতায়েন সিআরপিএফের এক গাড়ি বহরে জঙ্গি হামলায় নিহত হন ভারতের চল্লিশ জনেরও বেশি আধা-সামরিক সেনা।
ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ।
উল্লেখ্য, সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালানোর ঘটনা ভারতের জন্য এটাই প্রথম নয়। এর আগে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বরও সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছিল নিরাপত্তা বাহিনী।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম