সৌদি আরবে ১৮ জুলাই আয়োজিত কনসার্টে গান গাইবেন বিতর্কিত শিল্পী নিকি মিনাজ।
মার্কিন র্যাপ শিল্পীর কনসার্টটি কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ওই কনসার্টের আয়োজন করা হচ্ছে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় বুধবার কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে।
সংবাদমাধ্যমটি আরো জানায়, কনসার্টটিতে মদ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া নারীদের পরিধান করতে হবে আবায়া (এক ধরনের ঢিলেঢালা লম্বা পোশাক)।
তবে এ নিয়ে চটেছেন নারীদের একটা অংশ। তারা জানান, নিকি মিনাজের গানগুলো যৌনতা সংক্রান্ত এবং অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গিপূর্ণ। আর সেখানে উপস্থিত সৌদি নারীদের আবায়া পরতে বলা হয়েছে!
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম