জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। সে হিসাবে আগামী ১১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর হজ হবে আগামী ১০ আগস্ট। বৃহস্পতিবার (১ আগস্ট) সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসাবে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ১২ আগস্ট। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে ২ আগস্ট।
এদিকে, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ১২ আগস্ট ঈদুল আজহা পালিত হতে পারে বলে জানিয়েছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম