গতকাল আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি জাপানি বেসামরিক সংস্থার (এনজিও) গাড়িতে বন্দুকধারীদের হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এনজিওটির প্রধান ড. টেটসু নাকামুরা রয়েছেন। আফগানিস্তানের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী কেউ এ হামলার দায় স্বীকার করেনি। খবর রয়টার্স।
মাত্র এক সপ্তাহ আগে কাবুলে জাতিসংঘের একটি গাড়ির ওপর গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এভাবে হামলা হওয়ার কারণে আফগানিস্তানের মানবিক কাজে যুক্ত ব্যক্তিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম