নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে এক আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় সেখানে আটকা পড়া অন্তত পাঁচজন পর্যটকের মৃত্যু হয়েছে। নিউজিল্যান্ড পুলিশ এ খবর নিশ্চিত করেছে। খবর বিবিসি।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সোমবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এসময় দূর থেকে ধোঁয়া ও ছাই উদগিরন হতে দেখা যায়। অগ্ন্যুৎপাতের কয়েক মুহূর্ত আগেই পর্যটকদের হোয়াইট আইল্যান্ডের ওই আগ্নেয়গিরি গর্তের ভেতর হাঁটতে দেখা গেছে।
প্রায় শতাধিক লোক সেখানে ছিলেন। অনেকে বের হয়ে আসতে পারলেও আটকা পড়েছেন অর্ধশতাধিক পর্যটক। নিউজিল্যান্ডের সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এ পর্যন্ত ২৩ জন আটকে পড়া পর্যটককে উদ্ধার করা হয়েছে। এখনও কিছু পর্যটক আটকা রয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ড দেশটির উত্তর দ্বীপের উপকূলে অবস্থিত। হোয়াইট আইল্যান্ড নিউজিল্যান্ডের সবচেয়ে আগ্নেয়গিরি প্রবণ এলাকা। আগ্নেয়গিরির ঝুঁকি সত্ত্বেও এই এলাকাটি পর্যটকদের প্রিয় একটি গন্তব্য।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম