‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অক্টোপির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেওয়া, হয়রানি, ছবি তুলতে নিষেধ করা, এমনকি ‘ভেতরে ঢুকতে দেওয়া হবে না’ বলে হুমকিও দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে এ ঘটনা ঘটে। আয়োজনটির মিডিয়া বিভাগের কর্মকর্তা আফরিদ হাসান এ নিয়ে অক্টোপির কর্মকর্তা মামুনের সঙ্গে কথা বললে তার সঙ্গেও খারাপ ব্যবহার করেন মামুন। অধিকাংশ সাংবাদিকই মামুনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন।
অনুষ্ঠানের মাঝামাঝি সময় রাত পৌনে ১০টায় সাংবাদিকরা হলরুম ত্যাগ করে বাইরে চলে আসেন। এদিকে এটিএন ইভেন্টসের কর্মকর্তারা বিষয়টি সুরাহা করতে চাইলেও অক্টোপির পক্ষ থেকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। ‘মামুন ক্ষমা চাইবেন’ বললেও গড়িমসি করা হয়। শেষমেশ অনুষ্ঠান বয়কট করেন সাংবাদিকরা। সব মিলিয়ে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ বিনোদন সাংবাদিকদের জন্য খারাপ অভিজ্ঞতার স্মৃতি হিসেবেই থাকবে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম