অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’সহ অসংখ্য জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রের সাড়া জাগানো অভিনেত্রী কাজল। কাজল শুক্রবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোতে অবস্থিত ফেসবুকের অফিস পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক জনপ্রিয় অভিনেতা এবং তার স্বামী অজয় দেবগন।
এই দম্পত্তি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে অজয় দেবগনের পরিচালনায় ‘শিভে’ চলচ্চিত্রের শ্যুটিং চলছে। সম্প্রতি তারা নিউইয়র্ক, শিকাগো এবং ডালাস ভ্রমণ করেন। ইতোমধ্যে কাজল ফ্যান ক্লাবে নতুন নতুন পোস্ট এবং ছবি প্রকাশ করা শুরু হয়েছে। কাজলের তত্বাবধানে এই ফ্যান পেজে ভক্তরা তাদের সম্পর্কে দ্রুত হালনাগাদ তথ্য পাবেন এবং সরাসরি তাদের প্রিয় অভিনেত্রীকে প্রশ্ন করতে পারবেন। সূত্র: এনডিটিভি
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম