এবার অস্কার প্যানেলে রয়েছেন বলিউড-টালিউডের একগুচ্ছ তারকা৷ অমিতাভ-ঐশ্বরিয়া-আমির-প্রিয়াঙ্কা-সালমান-দীপিকা থেকে শুরু করে ১৮ জন হেভিওয়েট ব্যক্তিত্ব অংশগ্রহণ করতে চলেছেন অস্কার প্যানেলে৷ জানা গেছে, এই তালিকায় নাম রয়েছে গৌতম ঘোষ থেকে বুদ্ধদেব দাশগুপ্তর মতো জনপ্রিয় পরিচলকদেরও৷ ভারতের কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, ৫৭টি দেশ থেকে মোট ৭৭৪ জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে একাডেমি অফ মোশন পিকচার্স এর পক্ষ থেকে। ২০১৪ সালে প্রায় ৬৮৩ জন সদস্য কে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই রেকর্ড ভেঙে এ বছর ৭৭৪ জনকে আমন্ত্রণ জানানো হয়, যার মধ্যে ১৪ জন ভারতীয় চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব রয়েছেন৷
এই তালিকায় অন্যান্য যে সব তারকাদের নাম রয়েছে তারা হলেন হলিউডের ক্রিস ইভান্স, রিজ আহমেদ, ডোয়াইন জনসন এবং ক্রিস্টেন স্টুয়ার্ট। এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই, আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, সালমান খান, ইরফান খান প্রমুখ তারকারা। এর পাশাপাশি বাংলার চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন, গৌতম ঘোষ, সোনি তারপুরভালা এবং বুদ্ধদেব দাশগুপ্ত রয়েছেন এই তালিকায়। এছাড়াও রয়েছেন মোহিত কালীনানপুর এবং মহেশ রামাসুব্রহ্মণ্যম এবং যারা ‘ফ্রোজেন’ এবং ‘শরক’ চলচ্চিত্রের অ্যানিমেশন এবং ভিজ্যুয়াল ইমোশনের কাজ করেছেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম