অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল এ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ৩০ মে ‘আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন। আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। এই সফলে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ায় বাংলাদেশি কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ৩১ মে সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
সূত্র : বাসস।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম