রোববার বিকেলে রাজধানীর তাকিনোগায়া বুনকা সেন্টারে এক ইফতার মাহফিলের আয়োজন করে এই সামাজিক সংগঠনটি। এতে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী মানুষ অংশগ্রহণ করে। এ আয়োজনে সবাই উপস্থিত হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশিদের বন্ধন আরো শক্তিশালী করেছে বলে মনে করেন সংগঠনটির সভাপতি মো. সিরাজুল হক। তিনি বলেন, সবাই খুশি মনে অংশগ্রহণ করে আমাদের যে সহযোগিতা করেছেন এই জন্য অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে কুমিল্লাবাসীকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন এ আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. লুতফর রহমান শিপারসহ কুমিল্লা সোসাইটির কমিটির সদস্য বৃন্দ সহ, বাংলাদেশি কমিউনিটির আরো অনেকে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম