Breaking News

ইমরানের ‘যদি হাতটা ধরো’ ‌

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক ইমরান। ‘‌যদি হাতটা ধরো’ শিরোনামের গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন বৃষ্টি। ফয়সাল রাব্বিকীনের কথায় সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান। ভালোবাসা দিবস উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হতে যাওয়া ‘লাভ ডুয়েটস টু’ অ্যালবামে স্থান পাবে গানটি। এ বিষয়ে ইমরান বলেন, ‌‘এটি একেবারেই একটি ভিন্নমাত্রার গান। ভালো গানের শ্রোতারা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। বৃষ্টি বরাবরের মতোই অসাধারণ গেয়েছে।’

এদিকে বৃষ্টি বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে এর আগেও গান করেছি। তবে এবারের গানটি একেবারেই ভিন্নধর্মী। কথা ও সুর আমার খুব মনে ধরেছে। গেয়েছিও মজা করে।’ শিগগিরই প্রকাশ হবে তারকাবহুল দ্বৈত গানের অ্যালবাম ‘লাভ ডুয়েটস টু’। অ্যালবামটিতে ইমরান-বৃষ্টি ছাড়াও থাকছেন চলতি প্রজন্মের কয়েকজন সঙ্গীত তারকা।

About admin

Check Also

‘জাপানে বাংলা সংবাদপত্রের ইতিহাস সংরক্ষণে ব্যতিক্রমী আয়োজন’

জাপান বাংলা প্রেসের নতুন সংখ্যা উন্মোচন, দুর্লভ পত্রিকা প্রদর্শনী ও সম্পাদক সম্মাননা টোকিও, ২৭ সেপ্টেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *