জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে, তিনি উত্তর কোরিয়াকে সামাল দিতে আলোচনার টেবিলে সবগুলো উপায় উপস্থাপন করার মার্কিন অবস্থানকে স্বাগত জানিয়েছেন। উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার একদিন পর, আজ সকালে দু’নেতা প্রায় দেড় ঘন্টা ব্যাপী ফোনালাপ করেন।
আলাপকালে, মি: আবে এই উৎক্ষেপণের নিন্দা করেন এবং পিয়ং ইয়াং প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে তার উপলব্ধির কথা অবহিত করেন যেখানে একটি সামরিক প্রতিক্রিয়া দেখানোর বিষয়টি একেবারে বাদ দেয়া হয়নি। মি: আবে বলেন, এ রকম একটি জোরালো মার্কিন অঙ্গীকারের পর এর প্রত্যুত্তরে জাপান জোর দিয়ে বলবে, পিয়ং ইয়াং যেন আরও উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবসমূহ মেনে চলে।
মি: ট্রাম্প জাপানের কাছে করা মার্কিন নিরাপত্তা অঙ্গীকার পুননিশ্চিত করেন এবং বলেন, দেশটি এর এশীয় মিত্রদেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশে দৃঢ়ভাবে অবস্থান করবে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম