নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। জ্যামাইকার কিংস্টনে বসেছিল বিচার। তা ডোপ টেস্ট এড়িয়ে যাওয়া নিয়ে। দীর্ঘদিন থেকে চলে আসা সমস্যার সমাধান হলো রাসেলকে এক বছর নিষিদ্ধ করার মধ্য দিয়ে। জ্যামাইকার অ্যান্টি ডোপিং প্যানেল মঙ্গলবার এই শাস্তি ঘোষণা করেছে।
রাসেলের শাস্তি শুরু ৩১ জানুয়ারি ২০১৭ থেকে। তার মানে ২০১৮ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন তিনি। ২০১৫ সালে ১২ মাসের মধ্যে তিনবার রাসেল ডোপ টেস্ট এড়িয়েছেন। বারবার ডাক পড়ার পরও ডোপ টেস্ট দেননি। এমন ক্ষেত্রে নিয়ম অনুযায়ী এক বছরের নিষেধাজ্ঞার আইন। তিন সদস্যের অ্যান্টি ডোপিং প্যানেল সেই শাস্তিটাই শুনিয়েছে। রাসেল অবশ্য এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন।
২০১৬ সালে মার্চে রাসেলের বিরুদ্ধে জ্যামাইকা অ্যান্টি ডোপিং এজেন্সি চার্জ আনে। তখন টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে ছিল বলে বিষয়টি একটু চাপা পড়ে। রাসেলরা বিশ্বকাপ জেতার পর আবার তা জেগে ওঠে। এতদিন শুনানি চলছিল। আত্মপক্ষ সমর্থন করে রাসেল বলেছিলেন, তিনি ডোপ টেস্ট এড়িয়ে যাননি। সারা বিশ্বে ক্রিকেট খেলে বেড়ান। নানা ব্যস্ততার কারণে কাজটা করে উঠতে পারেননি। কিন্তু বিচারকরা অবজ্ঞার বিষয়টি বড় করে দেখে শাস্তি শুনিয়েছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম