ক্রিকেটের পরে এবার সাফল্য এসেছে সাফ অনূর্ধ্ব- ১৫ নারী চ্যাম্পিয়নশিপে।
বৃহস্পতিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ ফুটবল দল। খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ দল। বাংলাদেশের নারীদের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান নারী দল। প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ নারী ফুটবল দল। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মধ্যেই ১২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আরও গোল কারার সুযোগ পেলেও তাড়াহুড়ার কারনে অনেক সুযোগ নষ্ট করে বাংলাদেশ দল। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট অক্ষুণ্ণ রাখার লক্ষ্য নিয়ে ভুটান গেছেন মারিয়া মান্ডারা। মাত্র আট মাসের ব্যবধানে একই টুর্নামেন্টে দ্বিতীয়বার খেলতে নামছে মারিয়া, আঁখি, মনিকারা। উল্লেখ্য যে,গত ডিসেম্বরে ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ প্রমীলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের কিশোরীরা হারিয়েছিল ভারতকে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম