আসন্ন খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া তালুকদার আবদুল খালেক সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করায় এমপি শূণ্য হয়ে পড়েছে বাগেরহাট-৩ আসনটি।
মঙ্গলবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পত্রযোগে পদত্যাগপত্র পাঠান বলে সংসদকে জানিয়েছেন স্পিকার নিজেই।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদের অনুযায়ী আজ বিকেলে আমার কাছে তার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, এর ফলে আজ বিকেল থেকে তার আসনটি শূন্য হয়েছে। আসন শূন্য হওয়ার বিষয়টি কার্যপ্রণালী বিধির ১৭৮ (৩) উপবিধি অনুযায়ী এই সংসদকে অবহিত করা হলো।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম