বলিউড থেকে টালিউড, স্পোর্টস ফিল্মের সাম্প্রতিক জনপ্রিয়তার কথা আলাদা করে বলে দিতে হবে না। এবার বলিউড বাজি রাখছে কাবাডিতে। আর শোনা যাচ্ছে, কাবাডি নিয়ে তৈরি সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ে রাজি করানো গেছে হৃতিক রোশনকে! ছবির প্রযোজক রনি স্ক্রুওয়ালা। প্রো-কাবাডি লিগে মুম্বাই টিমের মালিক তিনি। কাবাডি নিয়ে ছবি বানাতে চান রনি। যদিও সেটা বিশেষ কারো বায়োপিক কি না, সে ব্যাপারে স্পষ্ট করে জানা যায়নি এখনও। জানা যাচ্ছে, হৃতিক আপাতত রাজি হয়েছেন ছবিটা করতে। চরিত্রটা কোন কাবাডি খেলোয়াড়ের, অনুমান করা হচ্ছে এমনটাই। প্রো-কাবাডি লিগের পঞ্চম সিজনে ছবির ফার্স্ট লুক প্রকাশিত হবে বলে ভারতের এবেলা পত্রিকার খবরে বলা হয়।
‘মহেঞ্জোদারো’, ‘কাবিল’ এ পর পর ব্যর্থতার পর হৃতিক এবার চাইছেন বাস্তব ঘরানার ছবিতে ফিরতে। সেজন্য বিকাশ বহেলের বায়োপিকের পর আবার স্পোর্টস ফিল্ম বেছে নিলেন নায়ক। বিকাশের ছবি ‘সুপার ৩০’ এ গণিতবিদ আনন্দ কুমারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। অন্যদিকে, বাবা রাকেশ রোশনের ‘কৃষ ফোর’ এর আইডিয়াও আবার মনে ধরেছে হৃতিকের! বলিউডের গ্রিক গড হৃত্বিকের ক্যারিয়ার কোন পথে এগোয়, দেখা যাক!
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম