শাহ মামুনুর রহমান তুহিন : সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে এবং ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপের প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের পৃথক পৃথক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর শিববাড়ি মোড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীরা এবং খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের হাদি চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালনের জন্য বলা হয়েছে। পর্যাপ্ত পুলিশ রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
হরিণ টানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম খান জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের মধ্যে কর্মসূচি পালন করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম