২০১৫ সালের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল কলম্বিয়াকে। এবারের আসরেও খেলা টাইব্রেকারে গড়ানোর পর হয়তো বিদায়ের আশঙ্কাই ভর করেছিল কলম্বিয়া সমর্থকদের মনে। তবে পেরুর বিপেক্ষ আর হতাশ হতে হয়নি তাঁদের। টাইব্রেকারে ৪-২ ব্যবধানের জয় দিয়ে সেমিফাইনালে চলে গেছে কলম্বিয়া।
শেষবারের মতো কলম্বিয়া কোপা আমেরিকার সেমিফাইনালে খেলেছিল এক যুগ আগে, ২০০৪ সালে। গত দুই আসরেই তাদের বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে।
কোপা আমেরিকার গত দুই আসরে শেষ চারের লড়াইয়ে অংশ নিলেও এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে পেরুকে। সেমিফাইনালে কলম্বিয়াকে খেলতে হবে মেক্সিকো ও চিলির মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম