১৯/০৬/১৭ ইং রোজ সোমবার খুলনাস্থ শান্তিধাম মোড়ের একটা অভিজাত রেস্তোরাঁয় ইয়ুথ নেক্সাস এর আয়োজনে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার অনুষ্ঠান করা হয়। ইয়ুথ নেক্সাসের আহবায়ক শেখ মাহমুদ এর সভাপতিত্বে ও পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বায়জিদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আনন্দ রাজবংশী, খান রাফী আহমেদ, মোজাহিদ, সাব্বির হোসেন, আরিফুল ইসলাম, অন্দ্রিলা, অনন্যা প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে ইয়ুথ নেক্সাসের ভূয়সী প্রশংসা করে বলেন ইতিমধ্যে সংগঠনটি সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা বিস্তার এবং নানা মুখী পদক্ষেপের মাধ্যমে সমাজের মুল চালিকা শক্তিতে জুড়ে দেয়ার প্রচেষ্টা সহ নানাভাবে বিভিন্ন প্রকার সহযোগীতা ও সাহায্যের হাত বাড়িয়ে এই সংগঠনটি যেভাবে কাজ করে যাচ্ছেন, তা নি:সন্দেহে সমাজের সকলের জন্য অনুকরণীয় এবং অনুসরনীয়। প্রধান অতিথি সকলকে এ ব্যাপারে সকলকে এ ব্যাপারে এগিয়ে আহবান জানান। এ ছাড়া সাম্প্রতিক রাংগামাটিতে ঘটে যাওয়া ভয়াবহতম পাহাড় ধ্বসে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ সহ তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম