দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের লক্ষ্যে খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে এবং মো: মনিরুজ্জামান রহিমের পরিচালনায় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৬ মার্চ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনে বিস্তারিত কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে মানববন্ধন, আলাচনা সভা, শপথ বাক্য পাঠ, দুর্নীতি বিরোধী প্রামাণ্য চিত্র ও কর্মশালা।
যথাযথভাবে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের বিষয়ে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বক্তারা দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী আজাদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো: আবু জাফর, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, এ্যাড. শফিকুল আলম সুজন, আফজাল হেসেন রাজু, রকিব উদ্দিন ফারাজী প্রমুখ।
এইচ এম আলাউদ্দিন
খুলনা
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম