গ্রেটার খুলনা কমিউনিটি জাপান এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার, সময়ঃ বিকাল ২টা থেকে ৫টা টোকিও এর হিগাশি তাবাতা চিইকি শিনকো শিতছু হলে। গ্রেটার খুলনা কমিউনিটি জাপান এর ভ্লেন্টিয়ার-ইকজিকিউটিভ সহ নতুন পুরাতন সদস্যদের উপস্থিতিতে এক বিশেষ মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় একটি সফল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বলে উপস্থিত সিনিয়র নেত্রীবৃন্দরা জানান। সংগঠনের গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধন বা সংযোজন বিয়োজন করা। সদস্য খাতা হাল নাগাদ করা, সদস্য চাঁদা বাস্তবায়ন করা এবং প্রতি বছর নবান্ন উৎসব করার সিধান্ত নেওয়া হয়। সভা পরিচলনা করেন ড. শেখ আলিমুজ্জামান, কাজী মাহফুজুল হক লাল, সাকুরা সাবের। সে সময় সংগঠনের সিনিয়র নেতা ও ভ্লেন্টিয়ার-ইকজিকিউটিভ মাসুদুর রহমান, গুল মোহাম্মদ ঠাকুর, জাকির হোসেন জোয়ারদ্দার সহ অন্যান্য ভ্লেন্টিয়ার-ইকজিকিউটিভরা উপস্থিত ছিলেন।

Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম