পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুনে ৫৮ জন মারা গেছে বলে ধারণা করছে পুলিশ। ওই অগ্নিকাণ্ডে নিখোঁজ সবাই মারা গেছে বলেও মনে করছে পুলিশ। পুলিশ কর্মকর্তা কমান্ডার স্টুয়ার্ট ক্যান্ডি বলেন, নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে বিবিসি জানাচ্ছে ওই ঘটনায় প্রায় ৭০ জন নিহত হয়েছে।
আগুনে পুড়ে যাওয়া ভবনটিতে ধসের শঙ্কায় নিরাপত্তার কথা ভেবে উদ্ধার অভিযান সংক্ষিপ্ত সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি। এ অভিযান খুব তাড়াতাড়ি শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, পুরো উদ্ধার কাজ শেষ হতে কয়েক সপ্তাহ লেগে যাবে। মঙ্গলবার মধ্যরাতের পর পূর্ব লন্ডনে অবস্থিত ২৪তলা ভবনটিতে আগুন লাগে। পরদিন দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে আসে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম