চাঁদের বুকে হেঁটে বেড়ানো সর্বশেষ নভোচারী জিন সারনেন ৮২ বছর বয়সে মারা গেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ এ তথ্য জানিয়েছে। যে তিনজন ব্যক্তি চাঁদে দু’বার গিয়েছেন সারনেন তাদের মধ্যে একজন। চাঁদে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চন্দ্র পৃষ্ঠে সারনেন পা রেখেছিলেন। এরপর আর কেউ চাঁদে যাননি। সে সময় তিনি ‘অ্যাপোলো ১৭’ মিশনের কমান্ডার ছিলেন। এ পর্যন্ত ১২ জন নভোচারী চাঁদে গিয়েছিলেন এবং তাদের মধ্যে এখনও ছয়জন জীবিত আছেন।
সারনেনের পরিবার জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। তবে এর বেশি কিছু জানানো হয়নি। ‘অ্যাপোলো ১৭’ মিশনের নেতৃত্বে দেওয়ার আগে তিনি দু’বার মহাকাশে গিয়েছিলেন। এর মধ্যে একবার ১৯৬৬ সালে এবং আরেকবার ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে তিনি নভোচারী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এরপর টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৩৪ সালের ১৪ই মার্চ শিকাগোতে তার জন্ম।
তথ্যসূত্র : বিবিসি।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম
