অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে তমিম ইকবাল বলেছিলেন দুটি নাম। খেলতে পারবেন না মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। অনুশীলন শেষে সেখানে যোগ হলো আরও আরও একটি নাম। পাঁজরের চোটে ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে পারবেন না মুমিনুল হকও। চোটের পর চোটে দলে এখন প্রায় জরুরি অবস্থা। শেষ মুহূর্তে তাই স্কোয়াডে নেওয়া হয়েছে দলের সঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানকে। ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য নিউ জিল্যান্ডে আসা তরুণ ব্যাটসম্যন শান্ত এখন টেস্ট অভিষেকের অপেক্ষায়!
ওয়েলিটংটন টেস্টে ব্যাটিংয়ের সময় বল লেগে পাঁজরে চোট পেয়েছিলেন মুমিনুল। মুশফিক-ইমরুলের চোটের তীব্রতা বেশি বলে অনেকটাই আড়ালে ছিল মুমিনুলের চোট। কিন্তু তাকে মেনে নিতে হচ্ছে একই ভাগ্য। আগের দিনই কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেছিলেন, মুমিনুলের সমস্যা আপাতত নেই। এক্সরেতে চিড় জাতীয় কিছু ধরাও পড়েনি। গোল বেধেছে অনুশীলনে। মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ম্যাচের আগের দিন ব্যাটিং অনুশীলনে গিয়ে মুমিনুল টের পান, চোট যায়নি। স্বাভাবিক নড়াচড়ায় সমস্যা আছে বেশ। শেষ পর্যন্ত তাই তাকেও দেওয়া হলো বিশ্রাম।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম