শাহ মামুনুর রহমান তুহিন//
২০২০ সালে জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। জাপান ইতিমধ্যেই সেটার প্রস্তুতি নেয়া শুরু করেছে। এ উপলক্ষে অতি সম্প্রতি টোকিও’র গভর্নর ইউরিকো কোইকে জানিয়েছেন, রাজধানী টোকিওতে ধূমপান বিরোধী নতুন আইন হাতে নিয়েছে শহর সরকার। তাদের ইচ্ছা ২০২০ অলিম্পিকের আগেই টোকিও শহরকে ধূমপানমুক্ত করতে হবে। গত বুধাবর (২৭ জুন) দেশটিতে এ উপলক্ষে ধূমপান বিরোধী নতুন আইন পাস করা হয়। এই নতুন আইন ২০২০ সাল থেকে কার্যকর করা হবে।
টোকিও’র গভর্নর আরো বলেছেন, আমরা এখন ২০১৯ সালের রগবি বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মেগা ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছি।
উল্লেখ্য যে, ২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। সে কারণে খেলা শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই শহরের স্কুল, ডে কেয়ার সেন্টার, হাসপাতাল ও রেস্তোরাঁগুলোতে ধূমপান নিষিদ্ধ করা করা হবে। তবে রেস্তোরাঁগুলোতে অভ্যন্তরীণ ধূমপানের জায়গা করার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে রেস্তোরাঁর গ্রাহকরা ওই এলাকার ভেতরে গিয়ে ধূমপান করতে পারবেন।
এদিকে, ধূমপান নিষেধাজ্ঞার এ নতুন আইন ভঙ্গ করা হলে ৪৫৫ ডলার পর্যন্ত কঠিন জরিমানার সম্মুখীন হতে হবে যে কোনো ধূমপায়ীকে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম