বিপুল উৎসাহ, উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে জাপান বিএনপি’র অংগ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বি-বার্ষিক কাউন্সিল “২০১৭” অনুষ্ঠিত হয়।
১০-ই ডিসেম্বর, রবিবার, টোকিওর কিতা-কুর তাকিনাগাওয়া কুমিন কাইকানে বহুল প্রতিক্ষিত এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলাররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরন করে স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন করা হয়। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন বিএনপি’র উপদেষ্টা কাজী এনামূল হক, আসগর আহমেদ সানি এবং আশরাফুল ইসলাম শেলী। নির্বাচন কমিশনাররা অত্যান্ত সূচারুভাবে তাদের দায়িত্ব পালন করেন।
প্রথমেই নির্বাচনে অংশগ্রহণকারী পদ প্রার্থীরা কাউন্সিলারদের সামনে তাদের পরিচয় তুলে ধরেন এবং আগামীদিনে জাপানে জাতীয়তাবাদী শক্তিকে আরও কিভাবে সুসংগঠিত করা যায় প্রার্থীরা সে সম্পর্কে নিজ নিজ ভবিষ্যত পরিকল্পনা ও তাদের বক্তব্য কাউন্সিলারদের নিকট উপস্থাপন করেন।
জাপান বিএনপি’কে আরও অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে জাপান বিএনপি’র নেতৃবৃন্দ নেতা কর্মীদের উদ্দ্যেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। জাপান বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাপান বিএনপি’র ভার প্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা, সহ- সভাপতি আলমগীর হোসেন মিঠু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নূর খান রনি এবং দফতর সম্পাদক ফয়সাল সালাহউদ্দীন।
অত:পর নির্বাচন কমিশনারগন ভোট প্রদানের নিয়ামাবলী তুলে ধরেন। স্বত:স্ফূর্ততার সাথে সারিবদ্ধভাবে দাড়িয়ে সবাই সুসৃংখলতার মাধ্যমে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে তুমুল করতালির মধ্যে দিয়ে নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম শেলী ফলাফল ঘোষনা করেন। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি কাজী সাদেকুল হায়দার বাবলু , সাধারন সম্পাদক জুয়েল পাঠান এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে রাজীব জামান নির্বাচিত হোন। সেচ্ছাসেবক দলের সভাপতি হিসাবে রবিউল আলম সাব্বির সাধারন সম্পাদক ওমর ফারুক রিপন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম নির্বাচিত হোন। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ প্লাবন সাধারন সম্পাদক কাওসার আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ইমন নির্বাচিত হোন।
নব নির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে জাপান বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদক আশা প্রকাশ করে বলেন, এই তরুন নেতৃত্ব আগামী দিনে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের বিরুদ্ধে দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে যে কোন ধরনের আন্দোলনে বিশেষ ভূমিকা রাখবে। তারা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কাউন্সিলের সমাপ্তি ঘোষনা করেন।


সংবাদ ও চিত্রঃ আলমগির হোসেন মিঠু
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম