Breaking News

জিওনি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সুপারস্টার প্রভাস

স্মার্টফোন প্রস্তুতকারী চাইনিজ কোম্পানি জিওনি’র সঙ্গে যুক্ত হলেন ভারতীয় সিনেমার সুপারস্টার প্রভাস। জিওনি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ‘বাহুবলী’। ২০০২ সালে চীনে প্রতিষ্ঠিত হয় জিওনি। এরপর দেড় দশক চীন থেকেই গোটা বিশ্বে নিজের ‘সাম্রাজ্য’ বিস্তার করে এই চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থা।

যতদিন এগিয়েছে বিশ্ব বাজারে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সঙ্গে সমানে সমানে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে জিওনি। কোথাও সমানে সমানে টক্কর হয়েছে, কোথাও আবার ফ্রেমেই ছিল না এই চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থা। তবে বিগত কয়েক বছর ধরে ভারতে জিওনি’র স্মার্টফোনের চাহিদা তুলনায় বেড়েছে।

২৪ ঘণ্টা পত্রিকা সূত্রে জানা যায়, সম্প্রতি জিওনি মোবাইলের বিজ্ঞাপনে দেখা গেছে বলিউড সুন্দরী আলিয়া ভাটকে।

এর আগে আইপিএল চলাকালীন কলকাতা নাইট রাইডার্সকে ‘স্পন্সর’ করে ‘বাজার গরম’ করেছিল জিওনি। এই সবের পর এবার আরো এক ‘মাস্টার স্ট্রোক’ দিল মোবাইল প্রস্তুতকারী এই চাইনিজ সংস্থা।

About admin

Check Also

‘জাপানে বাংলা সংবাদপত্রের ইতিহাস সংরক্ষণে ব্যতিক্রমী আয়োজন’

জাপান বাংলা প্রেসের নতুন সংখ্যা উন্মোচন, দুর্লভ পত্রিকা প্রদর্শনী ও সম্পাদক সম্মাননা টোকিও, ২৭ সেপ্টেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *