শিগগিরই জুটি হচ্ছেন রনবীর সিং ও কারিনা কাপুর।‘কাভি আলবিদা না কহেনা’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। সুযোগ পেলে দুটি ছবিতেই করণ জোহর কাস্ট করতে চান রণবীর সিং আর কারিনা কাপুরকে। সম্প্রতি কফি উইথ করণে ক্যাটরিনা কাইফ করণের কাছে জানতে চান এই দুটি সিনেমা নিয়ে। ক্যাট জানতে চান, এই দুই সিনেমায় কাদের রি-কাস্ট করতে চান কেজো। একটুও সময় নষ্ট না করে করণ জবাব দেন, করিনা আর রণবীর সিং। যদিও বেবো আর বলিউডের বাজিরাওকে একসঙ্গে কাস্ট করতে চেয়ে এর আগেও ইচ্ছা প্রকাশ করেছেন অনেক পরিচালক। সঞ্জয় লীলা বনশালি তার রামলীলার জন্যই চেয়েছিলেন কারিনাকে। কথা এগিয়েও ছিল অনেকটা। কিন্তু পরে বিয়ের কারণে পিছু হঠতে হয় কারিনাকে। মাঝে ‘সদমা’র রিমেকের জন্য অ্যাড-ফিল্মমেকার লয়েড ব্যাপ্টিস্টার কাছ থেকেও অফার যায়। তাতেও না করে দেন কারিনা। তৈমুর তখন বড় হচ্ছে তার গর্ভে।
এবার কিন্তু করণের কাছ থেকে অফার গেলে নিশ্চয়ই না করবেন না বেবো। অন্তত তার ভক্তরা তেমনটাই আশা করছেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম