সব উত্তেজনা আর রোমাঞ্চ যেন শেষ সময়ের জন্য জমিয়ে রেখেছিলেন পর্তুগাল আর ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা। নির্ধারিত সময়ের এলোমেলো ফুটবলের পর আক্রমণ আর পাল্টা-আক্রমণে অতিরিক্ত সময়ে গতিময় ফুটবল উপহার দিয়েছেন তারা। সেখানে জয়ী ক্রিস্তিয়ানো রোনালদোর দল।
নির্ধারিত সময়ের পুরোটা সময় জুড়ে নিজেকে খুঁজে ফেরা রোনালদো জ্বলে উঠেন অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে। তার জোরালো শটে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে সমর্থকদের উল্লাসে ভাসান রিকার্দো কারেসমা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম