জাপানের রাজধানী টোকিওর প্রথম নারী গর্ভনর হিসেবে নির্বাচিত হয়েছেন ইরিকো কোকে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ছত্রছায়ায় নির্বাচনে অংশ নেওয়া এই নারীর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে টোকিও স্থানীয় প্রশাসন নারী নেতৃ্ত্বের সূচনা করল।
২০০৭ সালের সংসদের উচ্চ কক্ষের নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি শিনজো আবে সরকারের পরিবেশমন্ত্রী হিসেবে জাপানের সংসদে প্রথম নারী মন্ত্রী হন। আর এবার গর্ভনরের ক্ষমতায় এসে তিনি আরও একবার তার জনপ্রিয়তা প্রমাণ করলেন।
রোববার সকাল ৮ টা থেকে রাত ৮ পর্যন্ত চলা ১১ লাখ ভোটারের ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮ টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টায়) ফল ঘোষণা হয়েছে।
গত ১৫ জুন বিদেশ ভ্রমণে বিধি বহিঃর্ভূতভাবে অর্থব্যয়ের দায়ে পদত্যাগ করেন গর্ভনর ইয়চি মাসুজুই।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম