রোববার ৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে টোকিও ইয়ুথ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ সিজন ১। টোকিও এর ওয়ারাবি শহরের মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির আয়োজন করে গ্যালাক্সি স্পোর্টস ক্লাব, জাপান। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। নকাউট ভিত্তিক টুর্নামেন্টের ভিত্তিতে খেলাতে চ্যাম্পিয়ন হয় জেবি স্পোর্টস এবং রানারআপ হয় হিগাশিজুজু টাইগার্স। গ্যালাক্সি স্পোর্টস ক্লাব এর প্রতিষ্ঠাতা এমডি মোস্তাফিজুর রহমান জনি, রনি খান, রাসেল মাঝি, শাহরিয়ার এম সামস সামি, বিজয়ী ও রানার আপদের ভিতর পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল জেবি স্পোর্টস, হিগাশিজুজু টাইগার্স, সাইতামা সিক্সার, নারায়নগঞ্জ ওয়ারীরর, গ্যলাক্সি স্পোর্টস, জুজু রাইজারস। টুর্নামেন্টটি পৃষ্ঠপোষকতা করেন জেবি কমিউনিকেশন এবং ঊষা রেস্টুরেন্ট এর পক্ষ থেকে সকলকে আপ্যায়ন করান। মিডিয়া পার্টনার ছিল সাপ্তাহিক এবং নিহনবাংলা ডট কম।

Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম