সর্বশেষ কয়েক বছরে ফ্যাশন র্যাম্পে হাঁটতে ঢাকায় এসেছেন একাধিক বলিউড তারকা। সে তালিকায় যুক্ত হলেন ‘রকস্টার’-খ্যাত অভিনেত্রী নার্গিস ফাখরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় মঙ্গলবার নার্গিস নিজেই খবরটি জানিয়েছেন। তিনি জানান, শিগগিরই ঢাকায় আসছেন। তবে দিনক্ষণ নিয়ে মুখ খুলেননি। সংগীত ভিত্তিক চ্যানেল গানবাংলার আয়োজনে ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’ শীর্ষক ফ্যাশন শোতে অংশ নেবেন এ বলিউড নায়িকা। এ আয়োজনে যুক্ত থাকছে বিউটি পার্লার কিউবেলা ও ওয়ান মোর জিরো।
২০১১ সালে বলিউডে অভিষেক হয় নার্গিসের। এরপর ‘হাউসফুল’সহ জনপ্রিয় কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম