ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পুলিশ চেকপোস্টে হামলা চালিয়েছে এক আত্মঘাতী। সঙ্গে থাকা বোমার বিস্ফোরণে ওই আত্মঘাতী নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলা হয়েছে। একজন নিহত হয়েছে। বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া জানান, বিমানবন্দর গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এক যুবক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই সে মারা গেছে।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। র্যাব-পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।
প্রাথমিকভাবে হামলাকারীর নাম, পরিচয় পাওয়া যায়নি। গত সপ্তাহে রাজধানীন আশকোনা র্যাব ক্যাম্পেও আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। ওই সময় সেখানে বোমার বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারী মারা যান।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা এরকম আত্মঘাতী হামলার সঙ্গে জঙ্গিদের যোগসাজশ রয়েছে।
তথ্যসূত্র ও ছবি : ইন্টারনেট
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম